শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২৯ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

জিএমপি‘র গাছা থানায় শিশু অপহরণের বরাত দিয়ে সংবাদ সম্মেলন

logoআলমগীর কবীরসোমবার, ২২ মার্চ ২০২১, রাত ৩:২ সময় 0340
জিএমপি‘র গাছা থানায় শিশু অপহরণের বরাত দিয়ে সংবাদ সম্মেলন

জিএমপি‘র গাছা থানায় শিশু অপহরণের বরাত দিয়ে সংবাদ সম্মেলন

আলমগীর কবীর:
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা এলাকায় ২০দিনের মধ্যে পরপর দুটি শিশু সন্তান অপহরণের ঘটনায় পুরো এলাকায় আতংকের সৃষ্টি হয়েছিল ।অপহরণের পর থেকেই জীবিত উদ্ধারের প্রানপণ চেষ্টা অব্যাহত রেখেছিল,পুলিশ ও পিবিআই কিন্তু জীবিত উদ্ধার করতে পারেননি তারা ।আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অপহরণকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ,ততক্ষনে দুই মায়ের বুক খালি ।  
 শিশু দুটিকে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা। একটি শিশুর লাশ ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। অপর শিশুটির লাশ উদ্ধারের অভিযান  চলছে।
চাঞ্চল্যকর এ ঘটনার বরাত দিয়ে রোববার জিএমপি গাছা থানায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।সংবাদ সম্মেলনে দুটি অপহরণ ঘটনার বর্ণনা গণমাধ্যমে তুলে ধরে পুলিশ। অপহরণে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা সংঘবদ্ধ চক্র। গ্রেফতারকৃতরা হলেন আলী আকবর (২৪),সে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পুটিয়া গ্রামের মৃত আলী জব্বার সর্দারের ছেলে । অপর আসামী আনোয়ার হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জিএমপি উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান,গত ২০ ফেব্রুয়ারি সকাল সোয় ১১ টায় তিন বছরের ছেলে শিশু নিহাদ অপহরণ হয়।নিহাদের মা নার্গিস সততা মিনি সোয়েটার নামের একটি সাব-কন্টাক পোশাক কারখানায় চাকরি করেন। ঘটনার সময় নিহাদ ওই কারখানার গেটে খেলা করছিল,এসময় সেখান থেকে অপহৃত হয়। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা গার্মেন্টস শ্রমিক হানিফ আলী গাছা থানায় মামলা করেন। এর পর শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অপহরনকারীকে দেখা গেলেও তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। অবশেষে অপহরণের তিন দিন পর গত ২৩ ফেব্রুয়ারি২০২১ইং রাজধানীর শ্যামপুর থানাধীন তিনতালা বিল্ডিংয়ের পানির ট্যাংকির ভেতর থেকে বিভৎস অবস্থায় নিহাদের লাশ উদ্ধার করা হয়।
অপর দিকে নিহাদের ঘটনার লেশ কাটতে না কাটতেই গত ৯ মার্চ বেলা সাড়ে ১১টায় গাছা থানাধীন পূর্ব কলমেশ্বর এ্যারাইভ্যাল গার্মেন্টসের সংলগ্ন গায়েনবাড়ী এলাকা হতে সুমাইয়া আক্তার সুমু ওরফে রুবা নামে দুই বছর আট মাসের শিশু অপহৃত হয়। অপহরণকারীরা শিশু রুবার বাবার কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় গাছা থানায় আর একটি অপহরণ মামলা হয়। এ দুটি অপহরণের ঘটনায় টনক নড়ে জিএমপি পুলিশের।নিহাদের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামী আকবরের দেয়া তথ্যে তারই খালাতো ভাই আনোয়ারকে গ্রেফতার করে পুলিশ। তারা দুটি অপহরণের দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়। আনোয়ার ও আকবর জানায় শিশু রুবাকে মেরে বস্তায় ভরে তুরাগের শাখা বালু নদীতে ফেলে দেওয়া হয়েছে।
 অপহরণে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন আলী আকবর (২৪)। সে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পুটিয়া গ্রামের মৃত আলী জব্বার সর্দারের ছেলে, অপর আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে জিএমপি‘র উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, গত ২০ ফেব্রুয়ারি সকাল সোয় ১১ টায় তিন বছরের ছেলে শিশু নিহাদ অপহরণ হয়। নিহাদের মা নার্গিস সততা মিনি সোয়েটার নামের একটি সাব-কন্টাক কারখানায় চাকরি করেন। ঘটনার সময় নিহাদ ওই কারখানার গেটে খেলা করছিল। এসময় সেখান থেকে অপরণের শিকার হয়। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা গার্মেটন্ট শ্রমিক হানিফ আলী গাছা থানায় একটি অপহরণ মামলা করেন। এদিকে গত ৯ মার্চ বেলা সাড়ে ১১টায় গাছা থানাধীন পূর্ব কলমেশ্বর এ্যারাইভ্যাল গার্মেন্টস এর পেছন হতে সুমাইয়া আক্তার সুমু ওরফে রুবা নামে দুই বছর আট মাসের শিশু অপহৃত হয়। অপহরণকারীরা শিশু রুবার বাবার কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবী করে।
এ ঘটনায়ও গাছা থানায় পৃথক আর একটি অপহরণ  মামলা হয়। এ দুটি অপহরণের ঘটনায় টনক নড়ে জিএমপি পুলিশের। অবশেষে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য আকবরকে প্রথমে গ্রেফতার করে পুলিশ।গ্রেপ্তারকৃত আসামী আকবরের দেয়া তথ্যে তারই খালাতো ভাই আনোয়ারকে গ্রেফতার করে পুলিশ। তারা দুটি অপহরণের দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়। আনোয়ার ও আকবর জানায় শিশু রুবাকে মেরে বস্তায় ভরে তুরাগের শাখা বালু নদীতে ফেলে দেওয়া হয়েছে। অপরদিকে শিশু নিহাদের হত্যাকাণ্ডের দায় স্বীকার করে তারা দুটি শিশুর জামা-কাপড়ের সন্ধান দেয়। শিশু দুটির পরিবারকে এসব জামা-কাপড় দেখিয়ে অভিনব কাযদায় তারা মুক্তিপণ আদায় করার পরিকল্পনা করছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়। জিএমপি‘র ডিসি ইলতুৎ মিশ জানান,তারা রুবার লাশ এখনো খোঁজে পাননি। লাশটি উদ্ধারের জন্য দমকল বাহিনীর সহযোগিতায় বালু নদীতে তল্লাশি চলছে। সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন,এডিসি-অপরাধ(দক্ষিণ) হাসিবুল আলম,গাছা জোনের এসি আহসানুল হক,গাছা থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা ।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর